• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ০৩ সদস্য গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে আন্তজেলা  মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশ জানায়   ১৭ জানুয়ারি'২৪ রাতে লোহাগড়া থানার লোহাগড়া পৌরসভার সরদারপাড়ার কাজী আব্দুল আলীম (৪৫) এর ভাড়া বাসার তালা ভেঙে চোর দল মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এর প্রেক্ষিতে গত ১৮ জানুয়ারি'২৪ লোহাগড়া থানায় একটা মামলা রুজু করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তারে মাঠে নামে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো মোঃ লিটন মিয়া (২৬) মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মন্ডলগাতী গ্রামের মোঃ কুদ্দুস মোল্যার ছেলে। মোঃ আশিকুর রহমান মোল্যা, আসিবুর রহমান, আশিক,  হাসিব (৩৩) নড়াইল জেলার লোহাগড়া থানার মোচড়া গ্রামের মিকাইল মোল্যা ওরফে ইসমাইল মোল্যার ছেলে এবং মোঃ মোমিন মোল্যা,  মমিন,  রনি (৩৩) নড়াইল জেলার লোহাগড়া থানার গোপিকান্তপুর (গুচ্ছগ্রাম) গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বিরুল আলম।

 গোয়েন্দা সাকার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম বলেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলা গোয়েন্দা  এসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১৪ মার্চ এবং ১৫ মার্চ, ২০২৪ মাগুরা ও নড়াইল জেলায় অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ লিটন মিয়া (২৬) ২। মোঃ আশিকুর রহমান মোল্যা,আসিবুর রহমান,  আশিক, হাসিব (৩৩) ও  ৩।

 মোঃ মোমিন মোল্যা,  মমিন,  রনি (৩৩) কে তাদের নিজ নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ লিটন মিয়া (২৬) এর নামে মোটরসাইকেল চুরির ঘটনায় ০৮টি মামলা, মোঃ আশিকুর রহমান মোল্যা, আসিবুর রহমান,আশিক, হাসিব (৩৩) এর নামে ১১ টি মামলা এবং মোঃ মোমিন মোল্যা,মমিন, রনি (৩৩) এর নামে ১২টি মামলা ডিএমপি, কেএমপি,  গোপালগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা ও নড়াইলসহ একাধিক জেলায় রয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo