• খেলাধুলা

এবার ব্রাজিল ম্যাচকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করল ইংল্যান্ড

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে একবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও বেলজিয়াম। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে। ওই দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউটগেট।

আগামী ২৪ মার্চ ব্রাজিল বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা। একই ভেন্যুতে ২৭ মার্চ দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। কোপা আমেরিকার আগে বড় এই দুই ম্যাচকে সামনে রেখে আগেই দল ঘোষণা করেছিলেন দরিভাল। আর সেই দলে প্রধান গোলরক্ষক হিসেবে ছিলেন এদেরসন। তবে চোটের কারণে অন্তত এক মাসের মাঠের বাইরে ছিটকে গেছেন এই সেলেসাও গোলরক্ষক।

আগে থেকেই হ্যামস্ট্রিংয়ের চোটে আছেন ব্রাজিলের আরেক গোলরক্ষক আলিসন বেকার। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সুস্থ না হওয়ায় এদেরসনকে মূল পরিকল্পনায় রেখেই দল সাজিয়েছিলেন দরিভাল।

তবে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ম্যাচে গোল বাঁচাতে গিয়ে ঝাঁপিয়ে পড়ে পায়ের পেশির চোটে পড়েছেন এদেরসন। এই চোটের কারণে ৩১ মার্চ আর্সেনালের বিপক্ষে সিটির ম্যাচেও তিনি মাঠে থাকতে পারবেন না বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন মার্কিনিয়োস এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও। তাই ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে ম্যাচের আগে দলের প্রধান দুই গোলরক্ষককে দলে না পেয়ে হয়তো নতুন করেই পরিকল্পনা সাজাতে হবে কোচ দরিভাল জুনিয়রকে। ইতোমধ্যে তাদের রিপ্লেসমেন্টও ঘোষণা করা হয়েছে।

এদিকে ইংল্যান্ডের ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এভারটন সেন্টারব্যাক জেরার্ড ব্রানথওয়াইট। আট মাসের নিষেধাজ্ঞার পর দলে ফিরেছেন ব্রেন্টফোর্ডের ইভান টনি। জুয়া-সংক্রান্ত বিধি লঙ্ঘন করে নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। দলে ফিরেছেন নিউক্যাসল ইউনাইটেডের অ্যান্থনি গর্ডন ও ওয়েস্ট হ্যামের জারদ বোয়েন।

এমনকি দীর্ঘ ৩ বছর পর দলে ফিরেছেন লিভারপুল ডিফেন্ডার জো গোমেজ, ম্যানচেস্টার ইউনাইটেডের জন স্টোন্স ও চেলসির বেন চিলওয়েল। ম্যানচেস্টার সিটি থেকে ওয়েস্ট হ্যাম ধারে খেলতে যাওয়া ক্যালভিন ফিলিপস বাদ পড়েছেন জাতীয় দল থেকে। ইনজুরির কারণে দলে জায়গা হারিয়েছেন জ্যাক গ্রিলিশের। ইনজুরিতে পড়েছেন লুক শ, মার্ক গুয়েহি, কিয়েরান ত্রিপিয়ার ও রিস জেমস। 

ইংল্যান্ড স্কোয়াড

গোলরক্ষক: স্যাম জনস্টোন, জর্ডন পিকফোর্ড ও অ্যারন র‌্যামসডেল।

ডিফেন্ডার: জেরাড ব্রাথওয়েট, বেন চিলওয়েল, লুইস ডাঙ্ক, জো গোমেজ, এজরি কোনসা, হ্যারি ম্যাগুয়ের, জন স্টোন্স, কাইল ওয়াকার।

মিডফিল্ডার: জ্যুড বেলিংহ্যাম, কনর গ্যালাঘার, জর্ডন হ্যান্ডারসন, জেমস ম্যাডিসন ও ডেকলান রাইস।

ফরোয়ার্ড: জেরোড বোয়েন, ফিল ফোডেন, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, কোল পালমার, মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, ইভান টোনি ও ওলি ওয়াটকিন্স।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo