• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে পৌর শহরের দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবা সহ ও তারুন্দিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে জিআর মামলার পলাতক আসামী দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই আসামিকে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। 

জানা যায়, পৌর শহরের টিএন্ডটি রোডের দত্তপাড়া এলাকা থেকে মৃত ফিরোজ আলীর পুত্র ফরহাদ (৩৫) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করলেও অপর দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

অপরদিকে জিআর মামলার পলাতক আসামী উপজেলার তারুদিয়া ইউনিয়নের সাকুয়া মাঝের চর গ্রামের মৃত নবী হোসেনের পুত্র দুলাল মিয়া (৪৩)কে গ্রেফতার করে আদালতে সোর্পদ করে।  

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান জানান, আসামী ফরহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় মামলা রুজু করে কোর্টে সোর্প করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo