• বিনোদন

এবার কন্যাসন্তানের মা হলেন মৌসুমী নাগ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ এবার কন্যাসন্তানের মা হলেন ছোট পর্দার অভিনয়শিল্পী মৌসুমী নাগ। রোববার (১০ মার্চ) একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম হয়। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের অক্টোবরে অভিনয়শিল্পী শোয়েবকে বিয়ে করেন মৌসুমী নাগ। ২০১৫ সালে তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়।  

এদিকে কন্যাসন্তানের মা হওয়া প্রসঙ্গে মৌসুমী নাগ বলেন, শোয়েব ও আমার সংসারে প্রথম সন্তান ছেলে। এরপর সে একটা মেয়ে প্রত্যাশা করেছিল। এবার সৃষ্টিকর্তা আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। অনেক ভালো লাগছে। সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া চাই।

এ অভিনেত্রী জানান, তার কন্যার নাম নীতিরি রাখবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা হবে ডাক নাম। তবে পরিবারের সবাই মিলে পুরো নাম ঠিক করা হবে।

ছোট পর্দা দিয়ে শোবিজ অঙ্গনে কাজ শুরু করেন মৌসুমী নাগ। কাজ করেছেন বিজ্ঞানচিত্রেও। ‘রান আউট’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায়ও তার অভিষেক ঘটে।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo