• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইয়েমেনের পোর্ট সিটিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিমান হামলা, নিহত ১১

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় ছোট শহরসহ পোর্ট সিটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার দেশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়া

হুথি পরিচালিত টেলিভিশন আল মাসিরার খবরে বলা হয়েছে, ইয়েমেনের হোদেইদা  এবং রাসইসা বন্দরে ১৭ বার বিমান হামলা চালানো হয়েছে। 

গত বছরের নভেম্বর গাজায় ইসরাইলি হামলার বিরোধিতা করে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লোহিত সাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এ হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলায় এই প্রথম ইয়েমেনে বেসামরিক নাগরিক প্রাণ হারাল। হামলাটি এমন একসময় চালানো হলো, যখন পবিত্র রমজান মাস শুরু হয়েছে। 

এদিকে ব্রিটেন ও মার্কিন জোটসহ অন্যরা হুথিদের ওপর হামলা চালানোর পর লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার প্রচার আর বেশি বেড়েছে। 

গত বুধবার এডেন বন্দরের উপকূলে বারবাডোস পতাকাবাহী একটি জাহাজে হামলা চালায় হুথিরা। ওই হামলায় জাহাজের তিন ক্রু নিহত হয়। এ ছাড়া গত ১৮ ফেব্রুয়ারি রুবিমার জাহাজে হামলা চালালে ওই জাহাজটি পরবর্তীতে ডুবে যায়। 

এমন পরিস্থিতিতে অনেক জাহাজ লম্বা পথে ঘুরে আফ্রিকা হয়ে যাচ্ছে। এত বেড়েছে জাহাজের ভাড়াও।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo