• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ১ বছরে ৩২ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ গত এক বছরে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, গত এক বছরে বিভিন্ন থানা পুলিশের অভিযানে ৪ হাজার ৫১৬ বোতল ফেন্সিডিল, ১ হাজার ১১৪ বোতল বিদেশি মদ, ২২৮ গ্রাম হেরোইন, ১৫০ লিটার দেশী মদ, ১ হাজার  ৪১৪ বোতল ইস্কাফ, ৬০ হাজার ১৪১ পিস ইয়াবা ও ১ হাজার ৬২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৩২ কোটি টাকা।

পুলিশ আরো জানায়, কুড়িগ্রামের সকল থানায় গত এক বছরে ৬৭৮টি মাদক মামলায় ৮৫০ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

রোববার(১০ মার্চ) দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম জানান, যারা মাদকের সাথে জড়িত, তাদেরকেই আমরা আইনের আওতায় এনেছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে জেলা পুলিশের সদস্যরা। মাদক ব্যবসায়ীরা যেই হোক, কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। যেকোন অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে জেলা পুলিশ।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo