ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার রাষ্ট্রপতি পুলিশ পদক(পিপিএম) প্রাপ্তিতে রোববার(১০ মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফে সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাসুদুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুর-এ মুর্শেদ, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দিন, আনসার কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, উলিপুরের পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি এস এম ছানালাল বকসী, জেল সুপার মোঃ শফিকুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ জেবুন নেছাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার, সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...
নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...
নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

মন্তব্য (০)