• প্রশাসন

কুড়িগ্রামে পুলিশ মেমোরিয়াল ডে- ২০২৪ পালিত

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষ্যে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি পুলিশের শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশ।

শনিবার (৯ মার্চ) সকালে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষ্যে পুলিশ লাইন্স কুড়িগ্রামের পুলিশ মেমোরিয়াল স্মৃতি ফলকে গার্ড অব অনার প্রদান করেন কুড়িগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল। এরপর জেলা পুলিশ পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন সহ জেলা পুলিশের অন্যন্য সদস্যবৃন্দ ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী  কুড়িগ্রাম জেলার ৩৩ জন বীর সদস্যের পরিবারের সদস্যবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি অর্পন ও দোয়া শেষে কুড়িগ্রাম পুলিশ লাইন্সের মাঠে পুলিশ মেমোরিয়াল ডে ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় দেশের তরে দশের তরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের সদস্যবৃন্দের অনেকেই তাদের সন্তান/বাবা/স্বামী/ভাই দের কর্মক্ষেত্রে বিভিন্ন বীরত্বগাথার স্মৃতিচারণ করেন।শহীদ কনস্টেবল সাজেদুরের বাবা বলেন, শুধু বেতন ভাতার জন্য আমার ছেলে পুলিশের চাকরী করেনি, আমাদের ছেলেরা দেশের জন্য, দেশের মানুষের জন্য সেবার ব্রতে চাকরী করে জীবন উৎসর্গ করেছে। সেই অব্যাহত গতিধারায় কুড়িগ্রাম জেলার ৩৩ জন বীর সদস্য দেশমাতৃকার অম্লান বদনে জীবন উৎসর্গ করেছেন। স্মৃতিচারণ শেষে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের পক্ষে কর্তব্যরত অবস্থায় জীবনদান কারী বীর পুলিশ সদস্যদের পরিবারের হাতে হৃদয়ের গহীন থেকে সামান্য উপহার ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। 

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo