• খেলাধুলা

লাইপজিগের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র রিয়াল মাদ্রিদের

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে ছন্দহীন ফুটবল খেলে রিয়াল মাদ্রিদ। অপরদিকে একের পর এক আক্রমণে তাদের রক্ষণে ভীতি ছড়ায় লাইপজিগ। গোলও পায় তারা। তবে কোনোভাবে ভিনিসিউস জুনিয়রের গোলে হার এড়ায় স্বাগতিকরা। আগের লেগে জয়ের ফলে শেষ আট নিশ্চিত হয়ে যায় তাদের।

গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাইপজিগের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। আর লাইপজিগের গোলটি আসে উইলি অরবান থেকে। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে লস ব্লাঙ্কোসরা।  

ঘরের মাঠে শুরুটা ভালো হয়নি রিয়ালের। অপরদিকে লাইপজিগ ছিল ছন্দে। বেশ কয়েকটি আক্রমণ করে তারা। তবে ৪১তম মিনিটে এগিয়ে যেতে পারত দলটি। জাভি সিমন্সের বুলেট গতির শট ঠেকিয়ে দেন আন্দ্রে লুনিন।  

বিরতির পরও আগের মতো খেলতে থাকে দুই দল। গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৬৫ মিনিট পর্যন্ত। জুডে বেলিংহ্যামের বাড়ানো বল বক্স থেকে জালে পাঠিয়ে রিয়ালকে এগিয়ে নেন ভিনিসিয়ুস। যদিও সমতায় ফিরতে খুব বেশি দেরি করেনি লাইপজিগ। তিন মিনিট পর সতীর্থের ক্রসে দারুণ হেডে ম্যাচের স্কোরলাইন ১-১ করেন লাইপজিগ ডিফেন্ডার অরবান।

সমতায় ফেরার পর আক্রমণ আরও বাড়িয়ে দেয় লাইপজিগ। যদিও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। ফলে দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করে স্বাগতিকরা।  

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo