• খেলাধুলা

৬ গোলের বিশাল জয়ে ইতিহাস গড়লো আর্সেনাল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ গত মাসে ওয়েস্টহ্যামকে তাদের মাঠে হারিয়েছিল ৬-০ গোলে। সবশেষ অ্যাওয়ে ম্যাচে বার্নলিকে হারায় ৫-০তে। এবার শেফিল্ড ইউনাইটেডের মাঠে খেলতে গিয়ে ৬-০ ব্যবধানের বিশাল জয় পেলো আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিন অ্যাওয়ে ম্যাচে পাঁচ বা তার বেশি গোলে জয়ের ইতিহাস গড়লো মিকেল আর্তেতার দল।

এ নিয়ে টানা সাত ম্যাচে মোট ৩১ গোল করলো আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে যা কিনা নতুন এক রেকর্ড। দাপট দেখিয়ে খেলা ম্যাচে ৯০ মিনিটে শেফিল্ডের মাঠে ২২টি বেশি শট নেয় আর্সেনাল। প্রথমার্ধেই তারা এগিয়ে গিয়েছিল ৫-০ গোলে।

মার্টিন ওডেগার্ড ম্যাচের পঞ্চম মিনিটে দলকে এগিয়ে দেন। এরপর আর পেছনে ফিরে দেখতে হয়নি আর্সেনালকে। জ্যাডেন বোগলের আত্মঘাতী গোলে ২-০ হয়, ১৫ মিনিটের মধ্যে ৩-০ করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি।

বিরতির আগে গোল করেন কাই হাভার্টজ আর ডেক্লান রাইসও। দ্বিতীয়ার্ধের ১২তম মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন বেন হোয়াইট, যেটি ছিল আর্সেনালের ইতিহাসের ১০ হাজারতম গোল। এই জয়ে টেবিল টপার লিভারপুলের বেশ কাছে চলে এসেছে আর্সেনাল। ২৭ ম্যাচে এখন ৬১ পয়েন্ট গানারদের। সমান ম্যাচে লিভারপুলের ৬৩ আর ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬২।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo