• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে রেল প্রজেক্টের চোরাই মালামালের ট্রাকসহ আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় রেল লাইন পজেক্টের কাজে ব্যবহৃত প্রায় ১৪ টন চোরাই মালামালসহ উজ্জল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকা থেকে চোরাই ট্রাক ভর্তি মালামালসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত উজ্জল শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকার বাবু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকায় রেল প্রোজেক্টের চোরাইকৃত বিভিন্ন যন্ত্রাংশ একটি ট্রাকে (যশোর-১১-৩১৮৪) বোঝাই হচ্ছিল। এ সময় গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল চোরাই মালামাল বোঝাইকৃত ট্রাকটিসহ উজ্জ্বল শেখকে আটক  করে থানা হেফাজাতে নিয়ে আসে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, চুরি হওয়া প্রজেক্ট এর সম্পূর্ণ যন্ত্রাংশ অবৈধভাবে বিক্রি হচ্ছিল। এই মাল অকশন ছাড়া বিক্রয়ের কোনো সুযোগ নেই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo