• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে এসকেন সরদার হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় কৃষক এসকেন সরদার হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।  

রোববার (০৩ মার্চ) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।  

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন বিশু শেখ, কামরুল মাতুব্বর, আলম ফরাজি, বিকুল সরদার ও রুবেল মাতুব্বর। সকলেরই বাড়ী জেলার সালথা উপজেলার বিভিন্ন গ্রামে।

উল্লেখ্য, ২০২৬ সালের ২১ ডিসেম্বর জেলার সালথা উপজেলার দক্ষিন আটঘর গ্রামের বাসিন্দা কৃষক এসকেন সরদার এর রক্তাক্ত মরদেহ জয়কাইল এলাকার একটি ফসলী ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এঘটনায় এসকেন সরদারের ছেলে ইয়াসিন সরদার বাদী হয়ে সালথা থানায় মামলা দায়ের করেন। স্বাক্ষী ও শুনানী শেষে হত্যাকান্ডে জড়িত ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালতের বিচারক।  

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo