• অপরাধ ও দুর্নীতি

পাবনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় একশ' বোতল ফেনসিডিল রাখার দায়ে জনি শেখ (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (০৩ মার্চ) দুপুরের দিকে পাবনার বিশেষ জজ আদালতের সিনিয়র জেলা জজ আহসান তারেক এ রায় ঘোষণা করেন। 

এছাড়া আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন, পাবনা সদর উপজেলার গাছপাড়ার আব্দুল বারেকের ছেলে জনি শেখ (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর সকালে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাব ১২ এর সমন্বিত অভিযানে পাবনা সদর উপজেলার গাছপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১শ" বোতল ফেন্সিফিলসহ জনি শেখকে আটক করা হয়। 

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শক বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। মামলা নং - দায়রা ১১২/১৮। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় দেয় আদালত। পরে তাকে কারাগারে স্থানান্তর করা হয়।

এ মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন আতিকুল ইসলাম সাগর ও রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক। রায় সম্পর্কে আসামিপক্ষের আইনজীবী আতিকুল ইসলাম সাগর জানান, লঘু পাপে গুরুদণ্ড দেয়া হয়েছে। এ রায় যথাযথ হয়নি। আসামির পক্ষে আপিল করা হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক জানান, মাদক একটি সামাজিক ব্যধি। এটি নির্মুল না হলে দেশ ও সমাজে অপরাধ কমানো সম্ভব নয়। মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধের কঠোর শাস্তি হওয়া উচিত। তাই আমি মনে করি আসামির সঠিক বিচার হয়েছে। এ ধরণের শাস্তি অব্যাহত থাকলে সমাজে মাদক সংশ্লিষ্ট অপরাধ কমবে।

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo