• খেলাধুলা

নাথান লিয়নের ঘরের মাঠেই পরাস্ত নিউজিল্যান্ড

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ান তারকা স্পিনার নাথান লিয়নের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে নিজেদের ঘরের মাঠে হারল নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওয়েলিংটন টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে একাই ধসিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লিয়ন। তিনি দুই ইনিংসে ৪ ও ৬ উইকেট শিকার করেন। 

ওয়েলিংটন টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ক্যামেরন গ্রিনের ১৭৪ রানের ইনিংসে ভর করে ৩৮৩ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে এছাড়া ৪০ ও ৩৩ রান করে করেন মিচেল মার্শ ও উসমান খাজা। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট শিকার করেন ম্যাট হেনটির। 

জবাবে ব্যাটিংয়ে নেমে নাথান লিয়নের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১৭৯ রানে অলআউট নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন গ্লেন ফিলিপস। ৪২ রান করেন ম্যাট হেনরি। নাথান লিয়ন ৪ উইকেট শিকার করেন।

২০৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে গ্লেন ফিলিপসের অফ স্পিন আর ম্যাট হেনরির গতির মুখে পড়ে ১৬৪ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন নাথান লিয়ন। গ্লেন ফিলিপস ৫ আর ম্যাট হেনরি ৩ উইকেট শিকার করেন। 

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৩৬৯ রান। টার্গেট তাড়া করতে নেমে শনিবার তৃতীয় দিনে ৩ উইকেটে ১১১ রান করে। আজ রোববার চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেই শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ১৯৬ রানেই অলআউট কিউইরা।

দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন রাচিন রবিন্দ্র। এছাড়া ৩৮ রান করেন ড্যারেল মিচেল। অস্ট্রেলিয়ার ১৭২ রানের জয়ে ৬ উইকেট শিকার করেন নাথান লিয়ন। 

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo