• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানে ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে তালেবান সরকার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের একটি ব্যবসায়ীক প্রতিনিধিদল ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর চাবাহারে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি চুক্তির সই করেছে। আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান কাজেমি কওমি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে জনান, চাবাহার ফ্রি ট্রেড জোনে বাণিজ্যিক, আবাসিক এবং সরকারি প্রকল্পগুলোতে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চায় আফগানিস্তান।

দুই দেশ ভারত ও চীনের মধ্য দিয়ে একটি ট্রানজিট করিডোর খোলার জন্য একসঙ্গে কাজ করছে।

তিনি বলেন, আফগানিস্তান বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময়ী দেশ। আমরা তাদের কৃষির উন্নয়নে জোর দিই। তাদের খনি শিল্পেও বিনিয়োগ করতে আগ্রহী আমরা।

এই চুক্তির মধ্য দিয়ে আফগান ব্যবসায়ীরা প্রথমবারের মতো ইরানের সরকারী প্রকল্পগুলোতে বিনিয়োগের সুযোগ লাভ করবে। অবশ্য এর আগে ২০২১ সালে তালেবানের ক্ষমতায় আসার আগে আফগানিস্তানে বিনিয়োগ করেছিল ইরান।

তালেবান কর্তারা জানিয়েছেন, এই ধরনের বিনিয়োগে তাদের লক্ষ্য হলো, তাদের ল্যান্ডলকড দেশকে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের পথ প্রশস্ত করা।

এই ঘোষণা এমন সময় এল যখন আফগান রিফিউজিদের ফেতৎ পাঠাতে ব্যাপক অভিযানের প্রস্তুতি নিচ্ছিল ইরান। ধারণা করা হচ্ছে এই চুক্তি আফগানি অবৈধ শ্রমিকদের ইরানে বৈধ হওয়ার সুযোগ করে দেবে।

গত ২০২৩ সালে হিরমান্দ নদী থেকে পানি বণ্টন নিয়ে তেহরান ও কাবুলের মাঝে বিরোধ তৈরি হয়। এই টানাপোড়েন এড়িয়েই ইরানে বিনিয়োগ করতে আগ্রহী তালেবান।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo