• বিনোদন

বিয়ে করছেন তাপসী পান্নু

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। জানা গেছে, দীর্ঘ ১০ বছরের প্রেম অধ্যায় পেরিয়ে প্রেমিক, ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়েকে বিয়ে করছেন। তাপসীর বিয়েতে সানাইয়ের পাশাপাশি পাশ্চাত্য সংগীতের সুর শোনা যাবে বোধ হয়। কারণ, পাত্র ভিনদেশি। ম্যাথিয়াস বোয়ে ডেনমার্কের বাসিন্দা।

মার্চের শেষের দিকেই তাপসী আর ম্যাথিয়াসের চার হাত এক হবে বলে শোনা যাচ্ছে। পাত্র বিদেশি হলেও দেশের মাটিতে বিয়ে করতে চলেছেন তাপসী। আর এ ক্ষেত্রে তিনি বলিউড নায়িকাদের পথ ধরে হাঁটতে চলেছেন বলে শোনা যাচ্ছে।

রাজস্থানের উদয়পুর শহরে তাপসী আর ম্যাথিয়াসের বিয়ের আসর বসবে। তবে তাদের বিয়েতে সে রকম কোনো আড়ম্বর হবে না। এই যুগল বিটাউনের চাকচিক্যের বাইরে গিয়ে ঘরোয়াভাবে নাকি বিয়ে করবেন। শিখ ও খ্রিষ্টান দুই রীতি মেনে তারা বিয়ে করবেন। কারণ, পাত্রী শিখ পরিবারের কন্যা আর পাত্র ক্যাথলিক।

তাপসীকে সবশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ‘ডানকি’ সিনপমায় শাহরুখ খানের নায়িকা হিসেবে। বর্তমানে অক্ষয় কুমারের সঙ্গে ‘খেল খেল মে’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এছাড়া তার হাতে রয়েছে ‘ওহ লাড়কি হ্যায় কাহাঁ’, ‘ফির আয়ি হাসিনা দিলরুবা’ নামের দুটি সিনেমা।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo