• লিড নিউজ
  • আন্তর্জাতিক

রোজায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলমানদের নামাজ পড়তে দিন: যুক্তরাষ্ট্র

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান গাজা-ইসরায়েল বা হামাস-ইসরায়েল সংকটের মধ্যে পবিত্র মাস রমজান আসন্ন। এই অবস্থায় জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলমানদের নামাজ পড়তে দিতে বন্ধু ‘রাষ্ট্র’ ইসরায়েলের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার এ আহ্বান জানান। যদিও গত সপ্তাহে ইসরায়েলের ডানপন্থী মন্ত্রী বেন-গভির অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল-আকসায় নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করেন। তিনি বলেন, রোজায় পশ্চিম তীরের ফিলিস্তিনি ‍মুসলিমদের নামাজের জন্য জেরুজালেমে প্রবেশাধিকার দেওয়া উচিৎ হবে না।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীর প্রস্তাবের পরপরই যুক্তরাষ্ট্র থেকে আল-আকসায় নামাজ পড়ার সুযোগ করে দিতে আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। ম্যাথু মিলার বলেছেন, এটা আল-আকসার সঙ্গে সম্পর্কিত। আগের মতো এবারও রোজার মাসে মুসলিমদের আল-আকসায় প্রবেশের অধিকার দিতে ইসরায়েলের প্রতি আমরা আহ্বান জানাই।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এটা মানুষের প্রাপ্য অধিকারের আওতায় থাকা ধর্মীয় স্বাধীনতার বিষয় নয়। বরং এর মধ্যে ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিষয়ও জড়িত।

আল-আকসায় নামাজের বিষয়টি বাদেও পবিত্র রমজানে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের কথা শুনে গাজায় নির্বিচার হামলা বন্ধ করবে ইসরায়েল। তা ছাড়া হামাসের হাতে আটক থাকা জিম্মিদের এ সময় মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১০ অথবা ১১ মার্চ শুরু হবে পবিত্র রমজান। এ মাসে জেরুজালেমে মুসল্লিদের বিবেচনার বিষয়টি মূল্যায়ন করছে ইসরায়েল।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo