ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ৯৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আয়ুব উল্লাহ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। রোববার সন্ধায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১এর উপ-পরিচালক অনাবিল ইমাম।
র্যাব জানায় র্যাব-১১ নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ
মাদকদ্রব্য ৯৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী আয়ুব উল্লাহ (৪৪), পিতা- মৃত নুরুল ইসলাম, মাতা-তাজ নেহার বেগম, সাং-বজরা,মিদ্দা বাড়ী, ডাকঘর- বজরা, থানা সোনাইমুড়ী, জেলা-নোয়াখালী'কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

মন্তব্য (০)