• খেলাধুলা

লিভারপুলের ইংলিশ লিগ কাপের শিরোপা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। কেউ কারও জালে বল জড়াতে পারেনি। ইনজুরি সময়েও পারল না। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছিল না। এই ৩০ মিনিটও প্রায় শেষ হওয়ার পথে। রোমাঞ্চকর টাইব্রেকার দেখার অপেক্ষায় সবাই।

কিন্তু অতিরিক্ত সময়ে মাত্র ২ মিনিট বাকি থাকতেই বাজিমাত করে দেন ডিফেন্ডার ভিরগিল ফন ডাইক। কর্নার থেকে ভেসে আসা এক হেডেই নিশ্চিত হলো লিভারপুলের ইংলিশ লিগ কাপের শিরোপা।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই অর্ধে দুই দলই একটি করে গোল করেছিল। কিন্তু ভিএআর দেখে দুই গোলই বাতিল করে দেন রেফারি। এখানেও গোল করেছিলেন ফন ডাইক। চেলসির হয়ে রাহিম স্টার্লিং। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ায় ফাইনাল ম্যাচ। এখানেও ম্যাচ টাইব্রেকারে গড়াতে যাচ্ছিল।

অবশেষে ১১৮তম মিনিটে কর্নার কিক থেকে দারুণ এক হেডে চেলসির জালে বল জড়ান ফন ডাইক। একই সঙ্গে বিদায়ী কোচ ইয়ুর্গেন ক্লপকে শিরোপা উপহারই দিল অল রেডরা।

মোহাম্মদ সালাহ এবং ডারউইন নুনিয়েজকে ছাড়া খেলতে নেমেছিল লিভারপুর। ইনজুরির কারণে ছিলেন না তারা। শেষ পর্যন্ত তাদের অভাব বোধ করেনি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

Comment (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo