• অপরাধ ও দুর্নীতি

মানিকগঞ্জে নিষিদ্ধ ৯৮২০টি অফিয়াম পপি গাছ উদ্ধার, কৃষক গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয়ে নিষিদ্ধ আফিম চাষ করায় নূরুল ইসলাম নামের এক কৃষককে ৯৮২০টি অফিয়াম পপি গাছসহ (ফুল ও ফলযুক্ত) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেফতার ক‌রে‌ছে। গ্রেফতার হওয়‌া কৃষক শিবালয় উপজেলার পুরান পয়লা গ্রামের জাবেদ খানের ছেলে নূরুল ইসলাম (৪২)।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ‌্যায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইর্নচাজ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম প্রেস বিজ্ঞ‌প্তির ম‌াধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে।

এর আ‌গে রবিবার দুপুরে কৃষকের জ‌মি থেকে নিষিদ্ধ আফিম গাছ তুলে ডিবি কার্যলয়ে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ওই কৃষকের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। 

জানা গেছে, নুরুল ইসলাম পয়লা গ্রামে ফসলের মাঠে ভুট্টা ক্ষেতের মধ্যে মানুষের চোখের আড়ালে নিষিদ্ধ আফিম গাছ লাগান। প্রায় ছয় শতাংশ জায়গায় আবাদ করা এই আফিম গাছে ইতিমধ্যে ফুল ও ফল ধরতে শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপু‌রে ৯,৮২০ টি অফিয়াম পপি গাছ (ফুল ও ফলযুক্ত) উদ্ধার ও কৃষক নুরুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। 

শিবালয় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুর রহমান জানায়, গাছগুলো দেখে প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছি যে তা আফিম গাছ। এগুলো চাষাবাদ ও বহন করা দেশের আইনে অপরাধ।

জেলা গোয়েন্দা শাখার ইর্নচাজ পুলিশ পরিদর্শক আবুল কালাম ব‌লেন, এ ঘটনায় শিবালয় থানায় এক‌টি মাদক মামলা দা‌য়ের প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo