• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মনোনয়ন লড়াইয়ে আরও এগিয়ে গেলেন ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াইয়ে সাউথ ক্যারোলিনার প্রাইমারি নির্বাচনে সহজ জয় পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার লড়াইয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হলো।

মার্কিন নির্বাচনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চের বরাতে রয়টার্স জানিয়েছে, শনিবার সাউথ ক্যারোলিনার প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটের আড়াই শতাংশ গণনা শেষ হয়েছে। সেখানে ট্রাম্প পেয়েছেন ৬৩ শতাংশ এবং নিকি হ্যালি পেয়েছেন ৩৬ শতাংশ ভোট। অর্থাৎ একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে সহজে পরাজিত করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। পরবর্তী গণনায় নিকি দারুণভাবে ফিরে আসবেন এমনটা এখনই বলা যাচ্ছে না।

অবশ্য এই ভোটের আগেই একের পর এক জনমত জরিপে উঠে আসতে থাকে এখানেও ট্রাম্পই জয়ী হচ্ছেন। যদিও এই সাউথ ক্যারোলিনা নিকির নিজের অঙ্গরাজ্য এবং এখান থেকে তিনি দুইবার মেয়ার নির্বাচিত হয়েছেন।

ভোটাভুটির কয়েক মিনিট পর সাউথ ক্যারোলিনার রাজধানী কলম্বিয়ায় সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, রিপাবলিকান পার্টি এখন যতটা ঐক্যবদ্ধ তা আমি আগে কখনো দেখিনি। তবে ৩০ মিনিটের বক্তব্যে একবারও নিকি হ্যালির নাম মুখে নেননি ট্রাম্প।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo