• বিনোদন

মিমি চক্রবর্তী আসন্ন ভোটে কি তৃণমূলের প্রার্থী হচ্ছেন?

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী ও যাদবপুরের সংসদ সদস্য মিমি চক্রবর্তী আসন্ন ভোটে কি তৃণমূলের প্রার্থী হচ্ছেন মিমি?  মিমি ভারতীয় একটি গণমাধ্যমকে বলেন, আমি সে দিনও যা বলেছি, এখনো তা-ই বলছি। এরপর কী হবে, সেটা সময় এবং পরিস্থিতির উপর নির্ভর করবে।

ভারতের তৃণমূল সংসদ সদস্যের পদ থেকে ইস্তফা দিতে চেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করেছেন। এ প্রসঙ্গে দলনেত্রীকে চিঠিও দিয়েছেন মিমি। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে মিমিকে নিয়ে আলোচনার সূত্রপাত। 

গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করে মিমি বলেন, ‘আমি বিশ্বাস করি, রাজনীতি আমার জন্য নয়। কারণ, রাজনীতি করলে আমার মতো মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে। আমি জেনেশুনে জীবনে কারও কোনো ক্ষতি করিনি।’

রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেও স্বাভাবিক গতিতে নিজের অভিনয় চালিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। বর্তমানে তিনি কলকাতায় ‘আলাপ’ সিনেমার শুটিং করছেন। 

নিজের সাম্প্রতিক ওয়েব সিরিজের শিরোনামের উদাহরণ টেনে বলেন, আমি এখন ‘যাহা বলিব সত্য বলিব’ মুডে রয়েছি। সাময়িক কোনো মুহূর্তের কথা ভেবে আমি কথা বলি না। যা বলি খুব ভেবে-চিন্তেই বলি।

অভিনেত্রী জানান, সাধারণ মানুষের কাছে অভিনেত্রী হিসেবেই তার প্রাথমিক পরিচিতি। এখন তার কাজের চাপ অনেক বেশি। তাই অভিনয়কে আরও বেশি প্রাধান্য দেওয়া উচিত।

আগামী মাসে নতুন একটি সিনেমার শুটিং শুরু হবে মিমির। গুঞ্জন রয়েছে- সিনেমাটি বাংলাদেশি। সেখানে মিমির বিপরীতে থাকবেন সুপারস্টার শাকিব খান। 

 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo