• লিড নিউজ
  • প্রশাসন

রাণীনগরে রাতে পুকুর খননে প্রশাসনের হানা

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অবৈধ ভাবে পুকুর খনন করে মাটি কেটে রাস্তা নষ্ট করে যান চলাচল ও মানুষের অসুবিধাসৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) রাত আনুমানিক রাত ৯টার সময় উপজেলার বেতগাড়ী এলাকার ০১নং সুইচ গেইট সংলগ্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার “রাণীনগরে গ্রামীণ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যান ট্রাক্টর” এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর টনক নড়লো প্রশাসনের। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদটি প্রকাশিত হওয়ার পর শুক্রবার রাতেই পুকুর খননে হানা দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে তাবাসসুম বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে উপজেলার ওই এলাকার একটি পুকুর থেকে রাতে মাটি খনন করে তা অবৈধ ভাবে ট্রাক্টর দিয়ে সড়ক নষ্ট ও মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি করে ইট ভাটায় বহন করে নিয়ে যাচ্ছে। তারপর ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ২জন ট্রাক চালককে ট্রাকসহ আটক করা হয় এবং ট্রাক ২টি জব্দ করা হয়।

এছাড়া আসামী ০২জনকে ০১ (এক) মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অভিযান চলার সময় অনেক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। এমন অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে বলেও জানান বিচারক।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo