ফাইল ছবি
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কমবেশি সব স্মার্টফোন ব্যবহারকারী মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। যেখানে প্রতিনিয়ত কয়েকশ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। আপনিও হয়তো প্রতিনিয়ত চ্যাট করছেন কারও না কারও সঙ্গে। ছবি, ভিডিও, ফাইল শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে।
অনেকের একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে। এমন হয় যে পুরোনো অ্যাকাউন্টটি আর ব্যবহার করছেন না। চাইলে অ্যাকাউন্টটি একেবারে ডিলিট করে দিতে পারেন। নাহলে অ্যাকাউন্ট সক্রিয় থাকবে, বন্ধুবান্ধব মেসেজ পাঠাবে, কিন্তু সেগুলো দেখা যাবে না।
তবে একবার ডিলিট করলে কিন্তু আর অ্যাকাউন্টটি ফেরত পাওয়া যাবে না। দেখে নিন কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করবেন-
>> অ্যান্ড্রয়েড ফোনে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করুন।
>> উপরের ডান দিকের কোণে তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।
>> সেটিংস অপশনে গিয়ে ‘অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করতে হবে।
>> ‘ডিলিট মাই অ্যাকাউন্ট’-এ ক্লিক করে নিজের নম্বর লিখতে হবে।
>> ড্রপডাউন মেনু খুলে যাবে। সেখানে অ্যাকাউন্ট ডিলিট করার কারণ বাছতে হবে।
>> এবার ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করলেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে।
তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...
তথ্য প্রযুক্তি ডেস্ক : নতুন কনটেন্ট নির্মাতাদের ইউটিউব থেকে আয় শুরু করার...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স ও ড...
তথ্য প্রযুক্তি ডেস্ক : এআই দিয়ে তৈরি ভুয়া প...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ...

মন্তব্য (০)