• খেলাধুলা

আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের সূচি ঘোষণা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ চীনে সফরে আফ্রিকান দুই দেশ নাইজেরিয়া ও এল সালভাদরের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি মাঠে না নামার ঘটনায় ম্যাচ দুটি বাতিল করে এশিয়ান দেশটি। ফলে ম্যাচ দুটির ভেন্যু সরিয়ে নেওয়া হয় যুক্তরাষ্ট্রে। যার সূচি ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।

বৃহস্পতিবার আলবিলেস্তে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এক বিবৃতিতে আসন্ন দুই ম্যাচের সূচি জানিয়েছে। 

আগামী ২২ মার্চ এল সালভাদর ও ২৬ মার্চ নাইজেরিয়ার মোকাবিলা করবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। প্রথম ম্যাচটি হবে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিল্ড স্টেডিয়ামে এবং পরের ম্যাচের ভেন্যু লস অ্যাঞ্জেলেসের কলিসিও স্টেডিয়ামে।

আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার আসর বসবে। তার আগে ইউরোপীয় দুই পরাশক্তির সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিলেন বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সামনে ইউরো চ্যাম্পিয়নশিপ থাকায় কোনো দলের ফাঁকা সূচি পাওয়া যায়নি। তাই শেষ পর্যন্ত আফ্রিকার নেশন্স কাপ খেলা অন্যতম বড় দুই দলের সঙ্গে তারা প্রীতি ম্যাচ ঠিক করে।

 

Adv

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo