• খেলাধুলা

নাসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন রোনালদো

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে আল ফাইহার বিপক্ষে প্রথম লেগেও গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার দ্বিতীয় লেগেও গোল করে আল নাসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন পর্তুগিজ তারকা।

গতকাল বুধবার রাতে নিজেদের ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে আল ফাইহাকে ২-০ গোলে হারায় আল নাসর। দুই লেগ মিলিয়ে প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে সৌদি আরবের রিয়াদভিত্তিক ক্লাবটি।

এই ম্যাচে ১৭ মিনিটে প্রথম গোল করে আল নাসর। পর্তুগাল উইঙ্গার ওটাভিও গোল করে দলকে প্রথম লিড এনে দেন। দ্বিতীয় গোলটি করেন রোনালদো। ম্যাচের ৮৬ মিনিটে গোল করেন 'সিআরসেভেন' খ্যাত সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

প্রথম লেগে আল ফাইহাকে ১-০ গোলে হারিয়ে ছিল নাসর। ওই ম্যাচের একমাত্র গোলটি ছিল রোনালদো। গোল করেই নিজেদের ক্লাব ক্যারিয়ারের ১০০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করে ফেলেছেন রোনালদো।

আল নাসরের পরের ম্যাচ প্রো লিগে। আগামী রোববার আল শাবাবের ঘরের মাঠে খেলতে যাবে রোনালদোর দল। শিরোপার লড়াইয়ে তাদের সামনে রয়েছে আল হিলাল। তারা আল নাসর থেকে ৭ পয়েন্ট এগিয়ে রয়েছে। নেইমার জুনিয়রের ক্লাবকে টপকে শীর্ষে উঠতে গেলে আল নাসরকে কঠিন প্রতিযোগিতায়ই নামতে হবে।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo