ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ অবৈধ দখলদারদের নিকট হতে প্রায় ১০ (দশ) কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলার ডেমরা রাজস্ব সার্কেল। উদ্ধারকৃত খাসজমির পরিমাণ ৮২.৯২ শতক।
আজ মঙ্গলবার জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান এর নির্দেশে ডেমরা রাজস্ব সার্কেলের বালুধিৎপুর মৌজাস্থ সিটি ১৯৫১ নং দাগের ৮২.৯২ শতক জমি উদ্ধার করা হয় যার আনুমানিক বর্তমান বাজার দর ১০ কোটি টাকা।

ঢাকা জেলার জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান জানান সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। ঢাকা জেলার সমস্ত খাসজমি উদ্ধার করা হবে।
ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শিবলি সাদিক এর সার্বিক দিক নির্দেশনায়, ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথী অভিযান চালিয়ে এই খাসজমি উদ্ধার করেন। একইসঙ্গে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসন ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেন। এই অভিযান পরিচালনার সময় ডেমরা রাজস্ব সার্কেলের দুজন সার্ভেয়ার, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...
নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...
নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

মন্তব্য (০)