• সমগ্র বাংলা

বগুড়ায় প্রতিবন্ধী শিশু ও চলাচলে অক্ষম ব্যক্তির পাশে দাঁড়ালো অর্গান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় "চিকিৎসা সেবা ও উপকরন বিতরন" শীর্ষক কর্মসূচিতে শারীরিক প্রতিবন্ধী শিশু আব্দুল মজিদ এবং চলাচলে অক্ষম ব্যক্তি হাফিজার মিয়ার পাশে দাঁড়িয়েছে "অর্গানাইজেশন ফর এ্যাডভ্যান্সমেন্ট অফ দ্যা নেশন (অর্গান)"। সোমবার সংস্থাটির রামেশ্বরপুর মাঝপাড়া শাখা অফিসে শিশু মজিদকে হাটা ও চলাফেরা করার জন্য ওয়াকিং স্ট্রিক এবং হাফিজার মিয়াকে একজোড়া ক্রাচ প্রদান করা হয়।

অর্গান সংস্থাটির পরিচালক রাকিবুল মোল্লার সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের এই উপহার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর। এসময় সংস্থার উপ-পরিচালক মঞ্জুর রশিদসহ অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধনে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় অর্গান সংস্থাটি। প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক নানা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংস্থাটি অবহেলিত জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা, তাদের শিক্ষা, প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে পুনর্বাসন কর্মসূচি পরিচালনা, পেশাভিত্তিক কাজের প্রশিক্ষণ প্রদানসহ অর্থনৈতিক সচ্ছলতা আনয়নে করণীয় নাবাবিধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। 

 

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo