• সমগ্র বাংলা

পোশাক শ্রমিকদের দুর্ভোগ লাঘবে মালিকের ব্যতিক্রমী উদ্যোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ অসহনীয় বাজার পরিস্থিতি বিবেচনায় পোশাক শ্রমিকদের দুর্ভোগ লাঘবে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এসপি গ্রুপের এএমসি নিট কম্পোজিট। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি  বানিয়ারচালা এলাকায় কারখানার সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অনন্ত ৪ হাজার শ্রমিককে চাল, মসুর ডাল, তেল এবং ময়দা সহ নিত্যপণ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলজিয়ামের দ্যা কটন গ্রুপের (বিএন্ড সি) ব্যবস্থাপনা পরিচালক মিসেস মুরিয়েল ডেজিস্ট। আরোও বক্তব্য রাখেন, এসপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শুভল চন্দ্র সাহা। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক শিল্প এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, আমাদের সাথে শ্রমিকদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ।

কারখানা পরিবেশ ও সামাজিক নিরাপত্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এএমসি নিট কম্পোজিট লিমিটেড এবং দ্য কটন গ্রুপের মধ্যে এই সহযোগিতামূলক প্রচেষ্টা এ খাতে ইতিবাচক প্রভাব তৈরিতে সাহায্য করবে বলে জানান বক্তারা।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo