• সমগ্র বাংলা

গাজীপুরে ডুয়েট শিক্ষকসহ সড়কে ঝড়লো দুই প্রাণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপু‌রের টঙ্গী‌তে যাত্রীবাহী বাস ও মোটর সাই‌কেলের মুখোমুখি সংঘ‌র্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া গেট এলাকায় বিআরটি ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পুর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তা‌ফিজুর রহমান।

নিহত রাম কৃষ্ণ শাহা টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামের রাবিন্দ্র নাথ শাহার ছেলে। তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( ডুয়েট) এর স্থাপত‌্য বিভা‌গের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অপরজন দিদার আদেল দিপু নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা বড় বিনাইলচর গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে।

তিনি পেশায় পাঠাও মোটর সাইকেল চালক ছিলেন।ওনি বলেন, সড়ক দূঘটনায় দুজ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। ঘটনাস্থ‌ল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছেও জানান পুলিশের ওই কর্মকর্তা।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিআরটি ফ্লাইওবার দিয়ে ঢাকা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী।

এ সময় কাদেরিয়া গেট এলাকায় গাজীপুর থেকে ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয় অপরজন গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo