ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার বিকেলে সদর উপজেলার বিভিন্ন স্থানে ওই প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
জানা যায়, ওই দিন সদর উপজেলার শহীদ মোহাম্মদ আলী সড়কের বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার, বড় মাঠের পাশ্ববর্তী বন্ধু চটপটিকে ২ হাজার টাকা এবং হাজীপাড়া এলাকার মেসার্স বিক্রমপুর ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দিন সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা।
ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এহেন অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)