• বিনোদন

শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন না জায়েদ, জানালেন কারণ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। অন্যদিকে অংশগ্রহণে ইচ্ছুকরা নিচ্ছেন জোর প্রস্তুতি। এ তালিকায় নাম উঠল জায়েদ খানের। শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি। বিষয়টি নিজেই জানিয়েছেন জায়েদ।

সংবাদমাধ্যমকে জায়েদ বলেন, ‘আমি নির্বাচন নিয়ে এর আগে অনেক সময় দিয়েছি। ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি। পরিবারকে সময় দিতে পারিনি। এর মধ্যে মা-বাবাকে হারিয়েছি। এখন আমার অভিভাবক বোন। তিনিসহ পরিবারের অনেকেই চাইছেন না নির্বাচনে যাই। পরে আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি, নির্বাচন থেকে সরে দাঁড়াতে।

এর আগে শিল্পী সমিতিতে দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জায়েদ খান। গত নির্বাচনেও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন তিনি। তখন তার বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আনেন নিপুণ। পরে আদালত নির্দেশ দেন নিপুণ আক্তারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে কোনো বাধা নেই।  

আগামী ১৯ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। গত ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পী সমিতির মিটিং অনুষ্ঠিত হয়। সেখানেই চূড়ান্ত হয় ২০২৪-২৫ সালে দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo