• সমগ্র বাংলা

কালীগঞ্জ তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি নিয়ে মাঠ দিবস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুররের কালীগঞ্জে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্ণভিত্তিক (সরিষা-বোরো-পতিত) বাস্তবায়িত প্রদর্শনী উপলক্ষে কালীগঞ্জ পৌর ব্লক ঘোনাপাড়া এলাকায় এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারাজানা তাসলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান।

উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আশীষ কুমার কর, কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহিদ হাসান, উপজেলার জামালপুর ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ পৌরসভা ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. ছরোয়ার জাহান হিরো প্রমুখ।এ সময় স্থানীয় কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo