• সমগ্র বাংলা

কালীগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ।

এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাফছা নাদিয়া, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মাহাতাব উদ্দিন প্রমুখ। মিটিংয়ে উপজেলার মাদকের ভয়াবহতা, অবৈধ লরি ও কৃষি জমির মাটিকাটা বন্ধ এবং গরু চুরি নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, মসজিদের ইমামসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

এরআগে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান উপজেলার নাগরী ইউনিয়নে মাটিন লুথার কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মার্টিন লুথার কলেজ চেয়ারম্যান নেলসন এন সরকার।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo