• সমগ্র বাংলা

মামলা করায় নড়াইলে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ পাঁচ লক্ষ টাকা দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শাহাবাদ ইউনিয়নের মঈনখোলা গ্রামের  মোঃ শহীদুল্লাহ ওরফে  শহীদ শেখ কে  অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। শহীদ শেখ অভিযোগ করেন আজ ১৮ ফেব্রুয়ারি  সকালে একই গ্রামের আজিবর শেখের ছেলে মুরাদ শেখ  আমার বাড়িতে  এসে  উচ্ছেদ  মামলা করার  কারণে  আমাকে মারধর করে ও ৫ লক্ষ টাকা দাবি করে এবং আমাকেসহ  ছেলে মেয়েকে মেরে ফেলার  হুমকি দেয়। এবং আমার দুইশতক জমি যেটা জবর দখল করে আছে সেটা লিখে দিতে বলে।  যখন পর্যন্ত জমি লিখে না দিব অথবা টাকা না দিব আমাকে  আমার বাড়ি থেকে বের হতে  দিচ্ছে না।

আমাদের পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। আমরা ৯৯৯  ফোন করে ও কোন সমাধান পায় নাই। আমরা আমাদের জীবনে নিরাপত্তা চাই। ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও অরুদ্ধের বিষয়ে মুরাদ শেখ বলেন,এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা কথা বলছে। উপরন্ত তারা আমাদেরকে জমি দিয়ে জমি লিখে দিবে বলে বলে লিখে  দিচ্ছে না।

জানা গেছে  ২০ বছর আগে  সদরের শাহাবাগ ইউনিয়নের মঈন খোলা গ্রামের মৃত আব্দুর রহমানের  ছেলে মোঃ শহিদুল্লাহ ওরফে শহিদ শেখ একই গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে আজিবার শেখ কে নিজ জমিতে বসবাস করতে অনুমতি দেয় এই শর্তে যে কিছুদিন পরে তারা চলে যাবে অন্যত্র জায়গা জমি কিনে। কিন্তু  আজিবর শেখ শহীদ শেখের  জমি থেকে অন্যত্র যেতে  চায়না।

এ নিয়ে  শাহাবাদ ইউনিয়নের তৎকালীন  চেয়ারম্যান মহোদয় একাধিকবার সালিশ করেও কোন সমাধান করতে না পেরে মামলার অনুমতি দেয়। পরে  শহীদ শেখ ২০০৯ সালে  আদালতে উচ্ছেদ মামলা দায়ের করেন। বর্তমানে মামলা চলমান। এ বিষয়ে স্থানীয় শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান বলেন,বিষয়টি আমিও শুনেছি আজ সকালে শহীদ শেখের সাথে মুরাদ শেখের ঝামেলা হয়েছে।

যেহেতু দীর্ঘদিন মামলা চলমান সুতরাং বিষয়টি আইনিভাবে সমাধান হওয়া উচিত। অবরুদ্ধ  ও ৫ লক্ষ টাকা চাঁদা দাবির  বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,লিখিত অভিযোগ পেলে আমরা আইনী ব্যবস্থা গ্রহণ করব। তবে কেউ অবরুদ্ধ নাই ও চাঁদা দাবি করে নিতে পারবে না।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo