• সমগ্র বাংলা

সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারি চালিত বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় মো. মজনু মিয়া (৪৫)নামের এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০ টার দিকে আদমজী-নারায়ণগঞ্জ নাগিনা জোহা সড়কের পূর্ব মুনলাইট এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় জনতা অটোচালক শাওন (১৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত মজনু পূর্ব শিমুলপাড়া আইলপাড়া এলাকার আরশাদ আলীর ছেলে। আটক শাওন (১৮) একই এলাকার মোশারফ হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শী লিটন আহমেদ জানান, নাগিনা জোহা সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক ধাক্কা দিলে মজনু ছিটকে গিয়ে রাস্তায় পড়ে

গুরুতর আহত হন। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর সত্যতা নিশ্চিত করে বলেন,ইজিবাইকের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যুর এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo