• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে আগুনে গরিবের স্বপ্ন ছাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় গোয়াল ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে এক গরিব প‌রিবা‌রের স্বপ্ন। আগু‌নে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা। শেষ সম্বল পুড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে পরিবারটি।

ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ মধ্যকান্দি গ্রামে শুক্রবার (১৬ ফেব্রুয়া‌রী) দিবাগত রাতে।

জানা যায়, গত শুক্রবার রাত ৯টার দিকে উপ‌জেলার হরগজ মধ্যকান্দি গ্রামে রহমানের গোয়াল ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পাড়া প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার আ‌গেই দুটি গরু ও ১টি ছাগলসহ গোয়াল ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ৫ লক্ষ টাকা। 

ক্ষ‌তিগ্রস্ত রহমান জানায়, গরু ছাগল বিক্রি করেই তার সংসার চলতো। আগুনে পুড়ে তার স্বপ্ন শেষ হয়ে গেছে। এতে পাঁচ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, তার প্রশ্ন এখন জীবন চল‌বে কি ভা‌বে, কি খেয়ে বাচবে। 

এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রবিউল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সহ‌যোগীতার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo