• সমগ্র বাংলা

ফরিদপুরের আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে ৪ দিনের উরস শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্বওলি হজরত মাওলানা শাহ্ সুফি খাজাবাবা ফরিদপুরি ( কু ছে আ) চার দিনব্যাপী পবিত্র উরস শুরু হয়েছে। এ উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী তাঁবু স্থাপন করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত হতে সড়ক ও নৌপথে বিভিন্ন যানবাহনে চেপে আশেকান ও জাকেরানরা সমবেত হচ্ছেন। উরস উপলক্ষে শুক্রবার লক্ষাদিক  মানুষের অংশগ্রহণে বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র জুমার নামাজ আদায় করা হয়। জাকের মঞ্জিল কর্মী গ্রুপের সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন জানান, শনিবার ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে উরসের আনুষ্ঠানিকতা শুরু হবে।

প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলবে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র উরস সফলভাবে আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভক্ত-মুরিদান এবারের ওরসে অংশ নিবেন।

বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুরের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতিবছরের মতো এ বছরও অসংখ্য আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ ব্যক্তিরা বিশ্ব দরবার শরিফে উপস্থিত হবেন। উরসে আসা সবার জন্য তবারকের ব্যবস্থা, রাত্রিযাপনের ব্যবস্থা ও বিভিন্ন যানবাহন রাখবার জন্য পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

তিনি বলেন, বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী উরস চলাকালীন চার দিনই আশেকান  জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করবেন । মঙ্গলবার ফজর নামাজ পর শাহসুফি ফরিদপুরী (কু ছে আ) রওজা জিয়ারত করা হবে। এরপর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই উরস শরীফ। 

 

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo