• অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে অবৈধভাবে পুকুর খননে ৭৫হাজার টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে অনুমতি ছাড়াই অবৈধভাবে পুকুর খনন করে মাটি ও বালু বিক্রি এবং ট্রাক্টরে পরিবহনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালীগ্রাম মুন্সিপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান।

আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান জানান, উপজেলার কালীগ্রাম মুন্সিপুর এলাকার ওমর আলী সরকারী অনুমতি না নিয়ে অবৈধভাবে পুকুর খনন করছিলেন।

এছাড়া ওই পুকুর গভীরভাবে খনন করে অন্যত্র মাটি ও বালু বিক্রি করছিলেন। বিক্রিত মাটি-বালু ট্রাক্টরে করে রাস্তা দিয়ে পরিবহন করছিলেন। এতে ট্রাক্টরের পিছনের ডালা না থাকায় ট্রাক্টর থেকে মাটি রাস্তায় পরে চলাচলে চরম দূর্ভোগ হচ্ছিল। এমন সংবাদে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রন আইনে পুকুর মালিক ওমর আলীকে ৫০ হাজার, এস্কেভেটর (ভেকু) মালিক রনিকে ২০হাজার এবং ট্রাক্টর চালক সাদ্দাম হোসেন কে ৫হাজার টাকাসহ তিন জনকে মোট ৭৫হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই পুকুর খনন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo