• প্রশাসন

কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ শুরু হওয়া এসএসসি পরীক্ষার সুন্দর ব্যবস্থাপনার সার্থে, পরীক্ষার্থীদের সুবিধার্থে ও মানবিক পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশের সকল অফিসারবৃন্দ সম্মিলিতভাবে জেলা প্রশাসনের সাথে, পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সাথে নিবিড়ভাবে তদারকী ও সব ধরনের সিকিউরিটি সার্ভেইলেন্স অব্যাহত রেখেছে।

সেই গতিশীলতায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জেলার সকল সিনিয়র পুলিশ অফিসার বৃন্দ,থানার অফিসার ইনচার্জবৃন্দ, সাব-ইন্সপেক্টরবৃন্দ, স্ট্যাটিক, টহল, পেট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা তদারকী করেছেন।কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল কুড়িগ্রাম সদরের বেশ কিছু পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন, কেন্দ্র সচিবদের সাথে কথা বলেন, আরোপিত বিধিনিষেধ প্রতিপালনের জন্য প্রেরনা ও প্রেষণা অব্যাহতভাবে প্রদান করেন।

একইসাথে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ও কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী কুড়িগ্রাম সদরে, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল মোহাম্মদ মহিবুল ইসলাম উলিপুর ও চিলমারীতে,  সহকারী পুলিশ সুপার সুমন রেজা নাগেশ্বরী, ফুলবাড়ীতে এবং রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম রৌমারী ও রাজিবপুরের পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। এছাড়াও সকল উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ ও অফিসার ইনচার্জ বৃন্দ সম্মিলিতভাবে উপজেলা, থানাকেন্দ্রিক পরীক্ষাকেন্দ্র গুলো পরিদর্শন করেন।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo