ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পৃথক দু'টি অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মসিউর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকা থেকে মাদক কারবারি সাইফুল ইসলাম(৪০)কে ৪২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতার সাইফুল ধামশ্রেনী ইউনিয়নের দড়িচর গ্রামের এলাহী বকসের পুত্র।
অপরদিকে উলিপুর থানার নামাজের চর তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রাম থেকে রৌমারী চর বোয়ালমারী গ্রামের মাদক কারবারি মোঃ বাবুল আকতার (৩৫)কে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)