• সমগ্র বাংলা

উলিপুরে স্বেচ্ছাসেবকদের নিয়ে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গর্ভবতী নারী, প্রসূতি মা, ০-৩৬ মাসের শিশুর পুষ্টিসেবা ও কম জন্ম ওজনের নবজাতকের যত্ন উন্নয়নে কমিউনিটি বেইজড এনগেজমেন্ট (সিবিই) প্রকল্প বাস্তবায়নে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ স্বেচ্ছাসেবকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু করা হয়েছে।

মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ আবু জাফর।

এ সময় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন- রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডা. মোঃ জাহাঙ্গীর কবির, ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগের সিএফও এএইচ তৌফিক আহমেদ, কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মনজুর-ই-মোর্শেদ, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোদাব্বের হোসেন, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সহকারী কমিশনার(ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মেশকাতুল আবেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুল আমিন প্রমুখ।

জাতীয় পুষ্টিসেবার ব্যবস্থাপনায় ও ইউনিসেফ'র সহযোগিতায় ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ অডিটরিয়ামে ৪৪ জন সেচ্ছাসেবককে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo