• সমগ্র বাংলা

চাটমোহরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর ও ছাইকোলা ইউনিয়নের ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম জানান, সোমবার দুপুরে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর এলাকায় ফসলি জমিতে এক্সেভেটর (ভেকুমেশিন) দিয়ে পুকুর খননের সময় অভিযান পরিচালনা করা হয় তবে খবর পেয়ে এক্সেভেটরের চালক পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে এক্সেভেটরের (ভেকুমেশিন) ইঞ্জিনের ব্যাটারি জব্দ করা হয়।

অপরদিকে ছাইকোলা ইউনিয়নের বরদানগর নামক স্থানেও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি এক্সেভেটরের (ভেকুমেশিনের) ব্যাটারি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। 

 

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo