• সমগ্র বাংলা

তেঁতুলিয়ায় ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়ায় ট্রাক্টরের চাপায় আব্দুল মালেক (২৪) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সারাপিগছ কীর্তনপাড়ায় গোরস্থানের পাশে এ ঘটনাটি ঘটে।জানা যায়, নিহত আব্দুল মালেক একই ইউনিয়নের সারাপিগছ গ্রামের এমাজ উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে কীর্তনপাড়া কবরস্থান সংলগ্ন সাঁও নদী থেকে পাথর বোঝাই ট্রাক্টর (ট্রলি) নিয়ে ধার বেয়ে ডাঙায় উঠতে গেলে চাকার সমস্যা হয়। পরে চাকা মেরামতের জন্য চাকার সাইটে সাপোর্টকৃত জগ দিয়ে গাড়িটি'র চাকা তুলতে গেলে জগ পড়ে গিয়ে চাপা পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo