• বিনোদন

দীঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ঘটনায় তিনি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে অভিযোগ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে ডিবি। 

সোমবার ডিবি সূত্র জানিয়েছে, অভিনেত্রী দীঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়। হ্যাক করে বিকাশ থেকে টাকা নিয়ে নেয় প্রতারকরা। এর পর তিনি ডিবিতে অভিযোগ দিলে আসামি গ্রেফতার হয়।

প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতের মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

২০০৮ সালে মুক্তি পায় পিএ কাজল পরিচালিত সিনেমা ‘১ টাকার বউ’। সেই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান, শাবনূর ও রুমানা খান। সিনেমাটিতে কাজল চরিত্রে অভিনয় করা শাবনূরের মেয়ের ভূমিকায় দেখা যায় দীঘিকে। 

অভিনয়ের জন্য ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হন দীঘি।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo