• সমগ্র বাংলা

প্রধানমন্ত্রী কালিয়াকৈরে যাচ্ছেন কাল

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আসবেন বলে জানা গেছে। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৪তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের আমন্ত্রণপত্র অনুযায়ী প্রধানমন্ত্রী সকাল ১০ ঘটিকায় একাডেমীতে আগমন ও অভিবাদন গ্রহণ করবেন। 

এ ছাড়া আনুষ্ঠানিক কুচকাওয়াজ, পদক বিতরণ, প্রধানমন্ত্রীর ভাষণ, সংঘবদ্ধ মার্চ ও কুচকাওয়াজ সমাপ্তি, প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন প্রকল্প উদ্বোধন, ৪৪তম জাতীয় সমাবেশের কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

প্রতিবছর ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে সফিপুর আনসার ভিডিপি একাডেমীর মনোরম পরিবেশে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। এ উপলক্ষ্যে আনসার ভিডিপি একাডেমিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিষয়টি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ বিভাগের কর্মকর্তা ও দাওয়াত পত্রের মাধ্যমে নিশ্চিত করেছেন।

 

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo