• সমগ্র বাংলা

নিখোঁজের ১ দিন পর গম ক্ষেতে মিললো কৃষকের গলাকাটা মরদেহ 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি গ্রামের কারিকর পাড়ায় একটি গম ক্ষেত থেকে হাবিবুর রহমান ব্যাপারী(৬০) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত গলাকাটা  মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।  শনিবার দুপুরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

পুলিশ ও পারিবারিক  সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধায় তিনি পারিবারিক কাজে বাড়ী থেকে বের হন। পরে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও বাড়ীতে ফিরে না এলে পরিবারের সদস্যরা তার খোঁজ করতে বের হন। এক পর্যায়ে তার খোঁজ  না পেয়ে মসজিদের মাইকে নিখোঁজের খবর জানানো হয়।  অনেক খুঁজাখুঁজির পর শনিবার দুপুরে স্থানীয় কৃষক  তার মরদেহটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানান।পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে  থানায়  নিয়ে আসে।  মরদেহটির গায়ে আঘাতের চিহ্ন এবং গলাকাটা অবস্থায় রয়েছে ।

 এ ব্যাপারে শনিবার বিকেলে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ জানান,গলাকাটা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। হত্যার কারন অনুসন্ধান এবং ঘাতকদের সনাক্তকরনে   কাজ করছে পুলিশ। 

 

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo