• খেলাধুলা

চীনে আর্জেন্টিনার-নাইজেরিয়া প্রীতি ম্যাচ বাতিল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসি মাঠে নামবেন, খেলবেন- এমনটাই চেয়েছিলেন হংকংয়ের সমর্থকরা। কিন্তু তাদের প্রত্যাশায় পানি ঢেলে দেন ইন্টার মায়ামি কোচ তাতা মার্তিনো। হংকং একাদশের বিপক্ষে ম্যাচ মেসিকে খেলার সুযোগই দেননি তিনি। বেঞ্চে বসিয়ে রাখেন পুরো ৯০ মিনিট।

মেসি না খেলায় ক্ষোভে ফেটে পড়েন হংকংয়ের ভক্তরা। যদিও মেসি বলেছিলেন কুঁচকির ইনজুরিতে ভুগছেন তিনি। কিন্তু জাপানে ভিসেল কোভের বিপক্ষে ম্যাচে ৩০ মিনিট খেলায় তার এই যুক্তি কেবল অজুহাতই মনে হয়েছে হংকংয়ের ভক্তদের। যার জের ধরে চীনে আর্জেন্টিনার-নাইজেরিয়া প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে। এমনটাই জানিয়েছে, বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

এক বিজ্ঞপ্তিতে ম্যাচের বাতিলের বিষয়টি জানিয়ে হাংজু স্পোর্টস ব্যুরো বলেছে, ‘একটি বাণিজ্যিক ইভেন্ট হিসেবে একটি কোম্পানি এবং আর্জেন্টিনা ফুটবল দল ঠিক করেছিল যে হাংজুতে মার্চে একটি প্রীতি ম্যাচ খেলবে। কিন্তু কারণগুলো সবারই জানা এবং তত্ত্বাবধানে থাকা কর্তৃপক্ষের কাছ থেকে আমরাও জেনেছি, প্রীতি ম্যাচটি আয়োজনের মতো অবস্থায় নেই। যে কারণে আমরা ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। ’

কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে আগামী মার্চে চীন সফর কথা রয়েছে আর্জেন্টিনার। যেখানে নাইজেরিয়া ও আইভরি কোস্টের বিপক্ষে খেলবে তারা। কাকতালীয়ভাবে আফ্রিকার এই দুই দলই আফকনের ফাইনাল খেলবে। নাইজেরিয়া বিপক্ষে ম্যাচটি হাংজুতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা এখন হচ্ছে না। যার ফলে বেইজিংয়ে আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচটিও অনিশ্চয়তার মুখে পড়ে গেল।

ম্যাচ বাতিল হওয়ার বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর। ’

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo