• সমগ্র বাংলা

উলিপুরে ২৮তম বই মেলার শুভ উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ "তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে নতুনের অংকুর" এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে ২৮তম বইমেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে বিজয় মঞ্চ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার বি.এম. এ সাধারণ সম্পাদক ডাঃ লোকমান হাকিম, উলিপুর সরকারি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ, ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ জুলফিকার আলী সেনা প্রমুখ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের সকল আয়োজকদের ধন্যবাদসহ এই বই মেলার উত্তরোত্তর কামনা করেন এবং সবাইকে বই পড়ার আহবান জানান। বিশেষ করে উদ্বোধক তাঁর বক্তব্যে বলেন, 'প্রধানমন্ত্রীকে বলে উলিপুরের সংস্কৃতিসহ সকল অবহেলিত বিষয়গুলোকে সাজিয়ে তোলা হবে।

অনুষ্ঠানে ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী কমিটির সদস্য জিয়ন রায়হানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট নাট্যকার, লেখক, সাহিত্যিক ও ফ্রেন্ডস ফেয়ারের প্রতিষ্ঠাতা সদস্য জাহিদুল ইসলাম জাহিদ।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo