• সমগ্র বাংলা

ঘোড়াঘাটে অটোভ্যান-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ২ 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাটারী চালিত অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের সাইকেলের চালকসহ ২ জন নিহত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটেছে৷ 

নিহত দুজনের মধ্যে বিনয় চন্দ্র দাস (২৫) ঘোড়াঘাটের পালশা ঢেওয়াপাড়া গ্রামের বিকারী চন্দ্র দাসের ছেলে এবং জিতু ইসলাম (১৬) একই উপজেলার চৌড়িয়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে।  পেশায় তারা মোটর সাইকেল মেকার।

ঘোড়াঘাট থানার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে স্হানীয় ডুগডুগি বাজার থেকে মোটর সাইকেল চালিয়ে রানীগঞ্জ বাজারের দিকে যাবার সময়  চৌড়িয়া মোড়ে বিপরীতমুখী ব্যাটারি চালিত একটি অটোভ্যানের সাথে সংঘর্ষ ঘটে৷ এতে দুর্ঘটনাস্হলে মোটর সাইকেল চালক বিনয় চন্দ্র দাস এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে জিতু ইসলাম প্রাণ হারিয়েছে। তাকে মৃত বলে ঘোষনা করেছেন উপজেলা স্বাস্হ্য কেন্দ্রের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব। এব্যাপারে আইনগত ব্যবস্হা নিচ্ছেন তারা।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo